মান্দায় শিক্ষক দিবস পালিত
নওগাঁর মান্দায় ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ স্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলার সহস্রাধিক শিক্ষক অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, শিক্ষক দিবস উৎযাপন কমিটির আহ্বায়ক ও মান্দা মমিন শাহানা সরকারি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, সদস্য অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত, অধ্যক্ষ মোজাফফর হোসেন, অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে