ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগের অভিযোগ


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২৭-১০-২০২২ বিকাল ৫:১৪
পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন উপজেলার দক্ষিণ মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম সিকদার।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সহকারি প্রিসাইডিং অফিসার নিয়োগের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত দুটি চিঠিতে ৬৩ জনের তালিকা প্রকাশ করে। এর মধ্যে ১নং চিঠির ২২নং ক্রমিকে মো. হাবিবুর রহমান, ২নং চিঠির ২৬নং ক্রমিকে মো. শহিদুল ইসলাম, ৩০নং ক্রমিকে মো. আবুল হোসেন ও ৩৭নং ক্রমিকে সাইফুল ইসলামের নাম রয়েছে। এই ৪ জন শিক্ষক স্ব স্ব বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা তাদের নিয়মবহির্ভূতভাবে প্রধান শিক্ষক হিসেবে উল্লেখ করে সহকারী প্রিসাইডিং অফিসার পদে প্রশিক্ষণের জন্য আহ্বান করেন। 
 
অভিযোগকারী ছালাম সিকদার বলেন, নির্বাচনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেয়ার কোনো নিয়ম নেই। কিন্তু নির্বাচন অফিসার এসব নিয়মের তোয়াক্কা না করেই তাদের এ দায়িত্ব দেন। এ বিষয়ে তাকে একাধিকবার তাগিদ দিলেও তিনি তা এড়িয়ে যান।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, বিদ্যালয় থেকে যেভাবে তালিকা দেয়া হয়েছে সে অনুসারে নিয়োগ দেয়া হয়েছে। যদি কেউ প্রধান শিক্ষক না হয়ে থাকে তাহলে তাকে বাদ দেয়া হবে। 
 
পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, আমি বাইরে আছি। অফিসে গিয়ে অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী