ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ১১:৪০

দুই ম্যাচ শেষ হতেই ‘গ্রুপ ওয়ান’ এখন মৃত্যুকূপ। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা—এমনকি আয়ারল্যান্ডের সামনেও সমান সুযোগ আছে সেমিফাইনালে খেলার। সামান্য ভুলে পা হড়কালে অপমৃত্যু হবে স্বপ্নের। এমনই বাঁচা-মরার ম্যাচে আজ মেলবোর্নে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। ইংল্যান্ডের জন্য টিকে থাকার লড়াইটা বেশি কঠিন, তবে মঞ্চ অচেনা নয় জস বাটলারদের। এর আগে ২০১০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে চাপে পড়লেও সেই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চাপ ছিল আরো বেশি। এউইন মরগানের দল হারে পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়ার কাছে। ব্যর্থতা ভুলে শেষ পর্যন্ত শিরোপার হাসিতে শেষ করে বিশ্বকাপ।

আয়ারল্যান্ডের কাছে হারের ৪৮ ঘণ্টা না যেতে অস্ট্রেলিয়ার মতো প্রবল প্রতিদ্বন্দ্বীর সামনে পড়েও তাই আত্মবিশ্বাসী ইংল্যান্ডের কোচ ম্যাথু মট, ‘আমরা স্বাগতিক আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে খেলছি। তবু খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য কোচিং স্টাফদের তেমন কিছু করতে হচ্ছে না, কারণ ওরা জানে নিজেদের দায়িত্বটা। ’

ইংল্যান্ডের মতো শুরুতে হারের ধাক্কা সামলে ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের গৌরব আছে অস্ট্রেলিয়ারও। সেবার শিরোপার জন্য জিততে হতো টানা সাত ম্যাচ। অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, মাইকেল বেভান, গ্লেন ম্যাকগ্রারা জয় করেন কঠিন সেই চ্যালেঞ্জ। শিরোপার পথে শুধু সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাই হলেও সুপার সিক্সে শ্রেয়তর রান রেটে ফাইনালে যায় অস্ট্রেলিয়া। 

এবার অ্যারন ফিঞ্চের দলের সামনে ২৩ বছর আগের চিত্রনাট্য। এ জন্য একাদশে তেমন পরিবর্তনের দরকার দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘অসাধারণ মিডলঅর্ডার নিয়ে আমাদের ব্যাটিংটা ভীষণ আক্রমণাত্মক। ম্যাক্সওয়েল, স্টয়নিস, ডেভিডের পর সাতে নামে ওয়েড। খুব বেশি পরিবর্তনের দরকার দেখছি না আমি। পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই আমরা। ’

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’