ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘোড়া কিনে বাড়ি ফেরার পথে লাশে হলেন ২ বৃদ্ধ, বাস কেড়ে নেয় প্রাণ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ২:১৮
জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় দুই বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া ১২ নং সেতুর নিকট এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ও আহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিল। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে উপজেলার হাতিয়া এলাকায় ১২ নং সেতু পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়।
 
এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী নিহত হয়। এ ঘটনা আহত দুই জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।
 
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সকালে অজ্ঞাত এক গাড়ির চাপায় দুইজন নিহত হয়। আহত হয় দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন