ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেইঃ পরিবেশমন্ত্রী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৮-১০-২০২২ দুপুর ২:৩২

খালেদা জিয়া- এরশাদ যারাই ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়নে কোন কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়নে একাকার হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন এ দেশ এখন আর গরিব ও  ভিক্ষুকের দেশ নয়। বিএনপি এখন দেশে আন্দোলন করতে চায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। তখন খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় একসাথে বাংলাদেশের ৫৬০ টি জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছিল। শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। এ হামলায় ৩৬ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে  হত্যা  এবং ৪'শ নেতাকর্মীকে আহত করা  হয়। তখন এ গ্রেনেড হামলা সম্পর্কে সাংবাদিকরা খালেদা জিয়াকে প্রশ্ন করলে তিনি নাকি কিছুই জানেনা বলে সাংবাদিকদের জানান। তিনি আরোও বলেছিলেন শেখ হাসিনা নাকি ব্যানিটি ব্যাগের মধ্যে করে  গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। এ ধরনের কথা যিনি বলেন তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই।

পরিবেশমন্ত্রী আরোও বলেন, বাংলা ভাই ও শায়েখ আব্দুর রহমান বিএনপির সৃষ্টি করা জঙ্গি। আমরা ক্ষমতায় এসে তাদের নির্মূল করেছি। তাঁরা যদি ক্ষমতায় আসে তাহলে দেশে আবারো জঙ্গিবাদের  উত্থান হবে।সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার   পশ্চিম শিলুয়া -ভরাডহর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর উপর কয়লারঘাট সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় শাহীন আহমদ ও অটল কৃষান সিংহ সিবেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মৌলভীবাজার এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার,  সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মাসুক মিয়া, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,   উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।

উল্লেখ্য, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়  পশ্চিম শিলুয়া -ভরাডহর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর উপর এ কয়লারঘাট ব্রীজটি নির্মাণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজের নির্মাণ কাজ পান মৌলভীবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এআর ইন্টারপ্রাইজ এবং মোঃ জামাল উদ্দিন।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার

শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন