ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে বন্য শূকরের হামলায় চা শ্রমিক আহত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৮-১০-২০২২ বিকাল ৫:২
কমলগঞ্জে বন্য শূকরের হামলায় অনন্ত বালমিকি (৩৬) নামের এক চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলবাড়ি চা বাগানে এ ঘটনা ঘটে। আহত অনন্ত বালমিকি একই চা বাগানের কৃষ্ণ বালমিকির ছেলে।
ফুলবাড়ি চা বাগান পঞ্চায়েতের সভাপতি মনোরঞ্জন বিষয়টি নিশ্চিত করে বলেন, চা বাগানটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে পার্শ্ববর্তী থাকায় বন্য শূকর চা বাগানে প্রায় সময়ই হামলা চালায়। গত জানুয়ারি মাসেও বন্য শূকরের হামলায় এক চা শ্রমিক গুরুতর আহত হয়। বৃহস্পতিবার রাতেও বসতঘরে ঢুকে বন্য শূকর হামলা চালালে এক শ্রমিক আহত হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে হামলার পর বন্য শূকরটিকে একটি ঘরে আটকিয়ে রাখে চা শ্রমিকরা। শুক্রবার সকালে শূকরটিকে অচেতন করে উদ্ধার করা হয়। আহত চা শ্রমিককে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান