উখিয়ায় রোহিঙ্গা হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত রোহিঙ্গা জসিম হত্যা মামলার অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন এর সদস্যরা। বৃহস্পতিবার ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত ক্যাম্প-৯ ও ১০ এ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ক্যাম্প-৯ এর এফ/১ ব্লকের নজির আহম্মদের ছেলে মোঃ একরাম উল্লাহ (৩০), ক্যাম্প-১০ এর ব্লক এফ/৩১ এর বাসিন্দা মৃত আনু মিয়ার ছেলে মোঃ শাকের (৩৮), একই ক্যাম্পের এফ/১০ এর বাসিন্দা কালা হোসনের ছেলে মোহাম্মদ জাবের (২৩), শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (২৭) এবং হামিদ হোসনের ছেলে আমির হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ ফারুক আহমেদ।
তিনি বলেন, ২৬ অক্টোবর রাতে ২৫/৩০ জন দুষ্কৃতিকারী ক্যাম্প-১০ এর মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ জসিম (২৫) কে শ্বাশুড় বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। উখিয়া থানা মামলা নং -৮৮। এ হত্যাকান্ডের পর থেকে ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে তৎপরতা শুরু করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর রাত সাড়ে সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ক্যাম্প-৯ ও ১০ এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভূক্ত পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied