ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ব্রি-ধান ৮১ উৎপাদনে গ্রামপর্যায়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৮-৫-২০২১ বিকাল ৫:৮

নওগাঁর ধামইরহাটে কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে গ্রামপর্যায়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামে ব্রি-ধান ৮১-এর ওপর কৃষকদের সঠিক ধারণা দিতে বিশেষ আলোচনা শীর্ষক কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকপর্যায়ে মানসম্মত ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ‍এবং বিতরণ প্রকল্পের আওতায় ধান বীজ ব্লকের এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক মো. ছলিম উদ্দিন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। এ সময় আরো বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন, মো. মাসুদ রানা, কৃষক মো. মুক্তার হোসেন প্রমুখ।

মাঠ দিবসে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি এম এ মালেকসহ অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা. শাপলা খাতুন বলেন, ব্রি-ধান ৮১ জাতের ধান সরু ও লম্বা এবং উচচ ফলনশীল। এই জাতের ধান চাষে শতকপ্রতি এক মণ ধান উৎপাদন  হতে দেখা গেছে। এ জাতীয় ধানে রোগবালাই তেমন নেই বললেই চলে। প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও তুফানেও ধান বীজ সহনশীল থাকে।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা