ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভূমধ্যসাগরে ডুবন্ত নৌকা থেকে ৪৯ বাংলাদেশিকে উদ্ধার


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১০:৪৩

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিসিয়া নৌবাহিনী। এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। 

তিউনিসিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ শুক্রবার (৯ জুলাই) এ কথা জানায়।

১৬ থেকে ৫০ বছর বয়সী বাংলাদেশি এসব অবৈধ অভিবাসীকে বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।

তিউনিসিয়ার নৌবাহিনী জানায়, এসব বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়েন। যাত্রার তিনদিন পর তিউনিসিয়ার জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে নৌকাটি ভেঙে গেলে ওই ৪৯ জন বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেন।

সেখান থেকে তাদের উদ্ধার করে জারজিসে নিয়ে যায় তিউনিসিয়ার নৌবাহিনী। পরে সেখান থেকে তাদেরকে বেন গুয়ারদানে এল টেফ শহরে স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুলাই ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ১২৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। এদের মধ্যে অন্তত ৪৩ জন নিখোঁজ হয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। এই উদ্ধার হওয়াদের মধ্যে ১২ জন বাংলাদেশি ছিলেন। 

প্রীতি / প্রীতি

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা