নেত্রকোনার খালিয়াজুরীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার খালিয়াজুরীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) খালিয়াজুরী থানার আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশংয়ের সভাপতি কানু কুমার সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক স্বাগত সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল বাশার, খালিয়াজুরী থানার কমিউনিটি পুলিশংয়ের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের নব্য সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী সাদেক, খালিয়াজুরী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার দাস।
এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ