ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান, গ্রেফতার ৪১


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ২:১৪

রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বেড়ে যাচ্ছে খুন, ডাকাতি, অপহরণ, সন্ত্রাস ও মাদক ব্যবসা। এ অবস্থায় ক্যাম্পের নিরাপত্তা জোরদারের পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে সন্ত্রাসীদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৮ অক্টোবর) জেলা পুলিশ এবং এপিবিএনের সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: ফারুখ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

‘অপারেশন রুট আউট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে হত্যা মামলার ৬ আসামিসহ ৪১ জনকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন। একই সাথে অভিযান চালানোর সময় দুষ্কৃতকারীরা যেন ক্যাম্প ছেড়ে পালাতে না পারে সেজন্য ক্যাম্পের বাইরে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের।

হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিরা হলো- ক্যাম্প-১৮-এর ব্লক-এল/১৮-এর বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম (৫৫), একই ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে জুনায়েদ (২৫), আবু তালেবের ছেলে মছন আলী (২০), ক্যাম্প-১৯-এর ব্লক-সি/৭-এর বাসিন্দা মৃত মোস্তাক আহম্মদের ছেলে মো. ওসমান (৩৪), ক্যাম্প-১৩-এর ব্লক-ডি/৩-এর বাসিন্দা জাহিদ হোসাইনের ছেলে মো. তাহের প্রকাশ লালা ফুতিয়া (২৫), এফ/৩ ব্লকের বাসিন্দা মৃত আমির হামজার ছেলে সোয়াইভ (২৫)।

মাদকসহ গ্রেফতারকৃত আসামিরা হলো- ক্যাম্প-১৩-এর জি/২ ব্লকের বাসিন্দা মৃত নুর আহম্মদের ছেলে দীল হোসাইন (৪৪), ব্লক-ই/৪-এর বাসিন্দা মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) এবং ক্যাম্প-১৮-এর এইচ/৬২-এর বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুখ আহমেদ বলেন, ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে ২৮ অক্টোবর রাত ১২টা থেকে জেলা পুলিশের সাথে সমন্বয় করে ক্যাম্পে ‘অপারেশন রুট আউট’ পরিচালনা করা হয়। ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮, ১৪ এবং ১৬ এপিবিএন সদস্যরা ক্যাম্প-১৩, ১৮, ১৯, ১৭, ২০ ও ২০ এক্সটেনশনে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরো বলেন, অভিযানের সময় দুষ্কৃতকারীরা যাতে ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে জেলা পুলিশ অবস্থান নেয়। অভিযানে হত্যা মামলার ৬ আসামি, অন্যান্য মামলার ৪ জন এবং বিভিন্ন অপরাধের দায়ের মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ২৮ জন এবং মাদকসহ গ্রেফতার করা হয় ৩ জনকে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফরের তদারকিতে অভিযান পরিচালনা ও সমন্বয়ে ছিলেন একাধিক অ্যাডিশনাল এসপি, এএসপি ও পুলিশ পরিদর্শক। রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতকারীদের নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

প্রীতি / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ