ভূঞাপুর-তারাকান্দি মহাসড়ক অবরোধ
ভূঞাপুরে মালা হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলের ভূঞাপুরে মালা বেগম (৩২) নামে তিন সন্তানের জননীকে মধ্যরাতে পরিকল্পিতভাবে হত্যাকারী গ্রেফতারকৃত সিএনজিচালক মোবারক হোসেন ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ভূঞাপুর-তারাকান্দি মহাসড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। তিন শতাধিক লোকজন মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তরা জানান, মধ্যরাতে সিএনজিচালক মোবারক হোসেন মালাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তার জবানবন্দি তিনি আদালতে দিয়েছেন। কিন্তু তিনি একা এমন হত্যা করেননি। তার সাথে আরো অনেকে জড়িত রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করলে বাকিদের নাম আসবে।
মালাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে দাবি করে তারা আরো বলেন, হত্যার ঘটনায় একটি মহল সিএনজিচালকসহ জড়িতদের আড়াল করতে নানা ষড়যন্ত্র ও পাঁয়তারা করছে। ষড়যন্ত্রকারীরা যাতে ময়নাতদন্তের রিপোর্ট ভিন্নখাতে প্রবাহিত না করতে পারে সেজন্য প্রশাসন ও পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান খান, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন সরকার, জগৎপুড়া গ্রামের ইউপি সদস্য সুলতান খান তপন, অর্জুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রাকিব হাসান খান রাসেল, আওয়ামী লীগ নেতা মো. শামীম হোসেন খান (কালু) সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেন খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সুমন, মালার মেয়ে চাঁদনী আক্তার, মারিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার ভূঞাপুর-তারাকান্দি সড়কের তারাই কবরস্থানের পাশ থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত (মালাকে) দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ নম্বরে ফোন করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মালা গোপালপুর উপজেলার নলীন গ্রামের দেলোয়ার খানের স্ত্রী ও অর্জুনা ইউনিয়নের জগৎপুড়া গ্রামের তারা খানের মেয়ে। মালা তিন সন্তানের জননী।
প্রীতি / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত