কাপাসিয়ায় পুলিশিং ডে অনুষ্ঠিত
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, আইন-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে কাপাসিয়া থানার সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা কবীর মাস্টার।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রবীন আওয়ামী লীগ নেতা কবির মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে।
তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন