ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে চোরের শাস্তির দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২২ দুপুর ৪:৫০
পটুয়াখালীর বাউফলে চুরি বন্ধে প্রশাসনের কার্যকারী ব্যবস্থা নেয়া ও চিহ্নিত চোরদের শাস্তির দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলার ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া স্কুল বাজারের ব্যবসায়ীরা এ ধর্মঘট পালন করছেন। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ সপ্তাহে ধুলিয়া বাজারে চারবার চুরির ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার) রাত দেড়টার দিকে এনায়েত হোসেনের মুদি দোকানে চুরির চেষ্টা করে সংঘবদ্ধ চোরচক্র। এ সময় বাজার পাহারায় থাকা ব্যবসায়ীরা মো. কাদের (৩৫) নামে একজনকে চিনে ফেলেন। তার কাছ থেকে শাবল ও বস্তা উদ্ধার করা করা হয়।
 
বাজারের মুদি ব্যবসায়ী মো. এনায়েত হোসেন জানান, গত এক সপ্তাহে ধুলিয়া বাজারের মোস্তাফিজুর রহমানের ইলেকট্রনিক্সের দোকান, বেলায়েতের চায়ের দোকান,  সেনা সদস্য (অব:) নুরুল ইসলামের স্টোশনারীর দোকান চুরি হয়। বৃহস্পতিবার  (২৭ অক্টোবর) রাতে আমার মুদি দোকানসহ দ্বিতীয় দফায় বেলায়েত ও নুরুল ইসলামের দোকান চুরি হয়। চোর ধরতে শুক্রবার (২৮ অক্টোবর) রাতে আমার ছেলে রূপকসহ কয়েকজন ব্যবসায়ীরা বাজারে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে দুইজন চোর আমার দোকান চুরি করার চেষ্টা করেন। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরেরা সরে যায়। পরে ঘুরচাকাঠি গ্রামের মৃত নিজাম উদ্দিনের  ছেলে মো. কাদেরকে বস্তা, শাবল ও বটিসহ বাজারে পাওয়া যায়।
 
এদিকে, বৃহস্পতিবার সকালে ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের মো. ইমন নামের এক ব্যক্তিকে চোর সন্দেহে ইউনিয়ন পরিষদে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এ নিয়ে শুরু হয় তুলকালাম। ধুলিয়া ইউনিয়নের  সাবেক চেয়ারম্যানের লোকজন ইমনকে পরিষদ থেকে ছিনিয়ে নেয়। এসময় মারধর করা হয় ব্যবসায়ীদের।  
 
বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, চোরকে আমরা ধরেছি। সাবেক চেয়ারম্যানের লোকজন চোরের পক্ষে অবস্থান নিয়েছে। ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন, মারধর করছেন। আমরা এর বিচার চাই। যতদিন চোরের শাস্তি ও চুরি  বন্ধে প্রশাসন ব্যবস্থা না নিবে ততদিন ধর্মঘট চলবে। 
 
এ বিষয়ে ধুলিয়া ইউপি চেয়ারম্যান মু. হুমায়ন কবির বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। ব্যবসায়ীরা আমাকে ফোনে জানিয়েছেন। আমি তাদের থানায় যেতে বলেছি। 
 
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার