ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুরে সিংজোড়া অগ্নিবীণা আইডিয়াল স্কুলের দপ্তরীকে কুপিয়ে হত্যা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩০-১০-২০২২ রাত ১২:১৪

টাঙ্গাইলের নাগরপুরে সিংজোড়া অগ্নিবীণা আইডিয়াল স্কুলের দপ্তরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন মিয়া। তিনি নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে শ্যামপুর গ্রামের হামিদের ছেলে। 

স্বপন মিয়ার পরিবারের অভিযোগ, স্থানীয় রানা, সাজ্জাদ ও আলি সিংজোড়া অগ্নিবীণা আইডিয়াল স্কুলের মাঠে বসে মাদক সেবন করছিলেন। এ সময় স্বপনের ছেলে শিমুল তাদেরকে স্কুলের মাঠে মাদক সেবন করতে নিষেধ করেন। কিন্তু তাঁরা শোনেন নি। পরে রানার ভাই পলাশকে বিষয়টি জানান শিমুল। পলাশ তার ভাইসহ তিন জনকে এ ঘটনায় শাসন করেন। 

এতে ক্ষুব্ধ হয়ে তারা আরও কয়েকজন মিলে সংঘবদ্ধ হয়ে ঘুনি বাজারে এসে শিমুলকে খুঁজতে থাকে। এ সময় শিমুলের বাবা স্বপন পাশের দোকানে চা পান করছিলেন। তাঁরা স্বপনকে পেয়ে তার পেছন দিক থেকে ছুরি দিয়ে গলায় পোঁচ দেন এবং পেটে আঘাত করেন। তাকে বাঁচাতে এসে আজমির নামের একজন মারাত্মক আহত হন। তাকেও ছুরি দিয়ে কয়েক স্থানে আঘাত করা হয়। আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্বপন মারা যান। আজমিরকে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক বলেন, মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত সবাই কিশোর। এলাকায় কিশোর গ্যাংদের দৌরাত্ম্য বেড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 

 নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ রোববার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। হত্যাকারীদের খুঁজে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু