ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

থানায় চুরির অভিযোগ করায় হামলার শিকার ভুক্তভোগী


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১১:৫৮
মাদারীপুরের শিবচরে নিজ ঘরে  সিঁধ কেটে চুরি হয়েছে বলে গত ৪ জুলাই শিবচর থানায় অভিযোগ করেন শান্তি বেগম (৩৫) নামে এক নারী। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা  শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় শান্তি বেগমের ওপর হামলা চালায়। হামলার শিকার ওই নারী আহত অবস্থায় বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজে র্ভতি রয়েছেন।
 
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মধু মৃধার কান্দি গ্রামের সামসুদ্দিন শিকদারের মেয়ে শান্তি বেগমের ঘরে গত ৪ জুলাই রাত ৩টার দিকে সিঁধ কেটে নগদ ৩৫ হাজার টাকাসহ স্বর্ণালংকার চুরি করা হয়। শান্তি বেগমের মা ওই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে একই এলাকার দিলু মৃধাকে তার মেয়ের ঘরের কাছে দেখতে পান। এই চুরির ঘটনায় দিলু মৃধা জাড়িত সন্দেহে দিলু মৃধার বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দিলু মৃধার লোকেরা শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় শান্তি বেগমের ওপর হামলা চালায়।
 
সন্ন্যাসীরচর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল বেপারী বলেন, চুরির ঘটনায় আমি সকালে শান্তি বেগমের বাড়ি যাই। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনাটি জানার চেষ্টা করি এবং শান্তি বেগমের মায়ের কথা শুনি। শান্তি বেগমের মা চোর চিনেছেন বলে জানান। আমরা এলাকার সংঘাত রোধে চোরের নাম জনসম্মুখে প্রকাশ না করে চুরি হওয়া মালামাল রাতের অন্ধকারে শান্তি বেগমের বাড়ি রেখে যাওয়ার অনুরোধ করে একদিনের সময় দেই। এর পরেও মাল উদ্ধার না হলে ৬ জুলাই শান্তি বেগম শিবচর থানায় অভিযোগ করেন।
 
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, গত ৪ জুলাই সন্ন্যাসীরচর ইউনিয়নের মৃধাকান্দিতে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সকালে আমরা ওই বাড়িতে পুলিশ পাঠাই। কিন্ত এলাকার চেয়ারম্যান বিষয়টি সামাধানে দুই দিনের সময় নেন। এ বিষয়ে থানায় একটি চুরির মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্য‍াহত রয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত