ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচান সম্পন্ন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১২:৪০

গতকাল শনিবার (২৯ অক্টোবর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উ্ৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫ জন পুরুষ অভিভাবক সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই আতিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী প্রার্থীরা হলেন- মো. রবি ২৪০ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন, দ্বিতীয় মোহাম্মদ আলী ২৩২ ভোট, তৃতীয় জাকির হোসেন ২২৯।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল আহম্মেদ সার্বক্ষণিক নির্বাচন পর্যপেক্ষণ করেন। এতে উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শহীদ উল্ল্যাহ স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, বক্সগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন, ইউপি আওয়ামী লীগ নেতা মনির, সিপন প্রমুখ।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন।

প্রীতি / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত