ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ২:৫২

টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় এ সেমিনারের আয়োজন করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম সংশ্লিষ্ট  বিষয়বস্তু উপস্থাপন করেন।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, টাঙ্গাইলের জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সিনথিয়া হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক জমির উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), ছয়আনি বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, পার্ক বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. বাবুল হোসেন। ভোক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমএ মামুন নাহিদ, খন্দকার রাসেলসহ অন্যরা।

সেমিনারে ভোক্তা অধিকারবিরোধী কার্য ও অপরাধ এবং  এবং দণ্ড বিষয়ক আইনের ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন