ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জুলেখা হত্যার প্রধান আসামি গ্রেফতার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ৪:৩৪

ঢাকার ধামরাইয়ের জুলেখা হত্যার প্রধান আসামি স্বামী মিরাজ শেখকে (২২) যশোরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রোববার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে যশোর জেলার অভয়নগর থানার ভাঙ্গাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যায় মিরাজ। গ্রেফতারকৃত মিরাজ শেখ খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া গ্রামের মো. হান্নান শেখের ছেলে। তিনি ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে থ্রী স্টার নামে একটি ইটভাটায় কাজ করতেন।

নিহত জুলেখা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা আদর্শ গ্রামের সোনা মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে কাজ করতেন।

র‌্যাব জানায়, প্রায় ৩ থেকে ৪ মাস আগে জুলেখার সাথে মিরাজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামি জুলেখাকে সন্দেহ করে গালিগালাজ ও মারধর করতেন। এ ব্যাপারে ভুক্তভোগী তার মায়ের কাছে বেশ কয়েকবার নালিশ করেন। মায়ের কাছে নালিশ করায় মিরাজ ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর জুলেখাকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জুলেখার বড় ভাই মো. আল-আমিন মিরাজসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিপিসি-২, র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জুলেখাকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রীতি / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত