ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রান গেলো এক কৃষকের


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৩০-১০-২০২২ বিকাল ৫:৩০
গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্ব পাড়া (ডুয়াইপাকুরি) গ্রামে বিলে মাছ ধরতে গিয়ে গত শনিবার রাতে কৃষক কবির হোসেন আকন্দের (৫২) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সিরাজউদ্দিন আকন্দের ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাতে খাবার খেয়ে কবির হোসেন টর্চ লাইট ও টেডা নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। কিন্তু ভোর হয়ে গেলেও বাড়ি না ফিরায় তার ছেলে শিমুল হোসেন তাকে খুঁজতে বের হন। পরে তিনি সকাল ৬ টার দিকে বাড়ির পশ্চিম পাশের বিলে টেক  এলাকার মো. তমিজউদ্দিনের ধানক্ষেতে কাদা পানিতে কবির হোসেনকে পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি তার পিতাকে ধরতে গিয়ে বিদ্যুৎ  এর শক খেয়ে সটকে পড়েন এবং আহত হয়ে পড়েন। কিছুটা সুস্থ হয়ে তিনি এলাকার লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুৎ এর তার সরিয়ে তার পিতাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে তারা জানতে পারেন সম্প্রতি তমিজউদ্দিনের ছেলেরা তাদের ধানক্ষেতে ইঁদুরের আক্রমণ প্রতিরোধ করতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন।
 
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ