ফের পয়েন্ট হারালো শিরোপা প্রত্যাশী রিয়াল
স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারালো শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে লিড নিয়েও জিতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা।রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। এই নিয়ে আসরে দুটি ম্যাচে পয়েন্ট হারাল শিরোপা প্রত্যাশীরা।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের মাঠে ৩-২ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। সেই ধাক্কা কাটিয়ে উঠতে তো পারলই না, বরং পুরোটা সময় ধুঁকতে দেখা গেল তাদের।
ম্যাচের ৭০তম মিনিটে ভেনিসিউয়াস জুনিয়র গোল করে রিয়ালকে লিড এনে দেন। ডি-বক্সে ডিফেন্ডারদের বাধা এড়িয়ে ডান দিক থেকে গোলমুখে বল বাড়ান ফেদে ভালভেরদে, আর দারুণ স্লাইডে বল জালে পাঠান ভেনিসিউয়াস।
এই গোলের ১০ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে জিরোনা। রিয়ালের ডি-বক্সে আসেনসিওর হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে সমতা টানেন উরুগুয়ের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান স্তুয়ানি।
বাকি সময়ে আর কোন গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কার্লো আনচেলত্তির শিষ্যদের। শিরোপা ধরে রাখার অভিযানে এখনও অপরাজিত রিয়াল এই নিয়ে আসরে দুটি ম্যাচে পয়েন্ট হারাল। ১২ ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’