ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নদীপথে ডাকাত ও চাঁদাবাজীর আতঙ্ক

যমুনায় ধরা পড়ছে বাঘাইড়, মাছ শিকারে ব্যস্ত জেলেরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ২:২৯

টাঙ্গাইলের যমুনা নদীতে দফায় দফায় পানি বৃদ্ধিতে দীর্ঘ কয়েক মাস তেমন কোন মাছ জালে ধরা পড়েনি। যার কারণে অভাব-অনটনে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছিল অসহায় শতশত জেলে পরিবার। মাসখানেক আগে জেলেরা নদীতে মাছ শিকারে নামলেও তার কয়েকদিন পরেই শুরু হয় মা ইলিশের প্রজনন মৌসুম। এতে মা ইলিশ শিকার রোধে সরকারি নির্দেশনা মতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা ছিল। ফলে আরও মানবেতর জীবনযাপন করতে হয়েছে জেলেদের।

এরপর সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে টানা ৩ সপ্তাহ পর ফের কর্মব্যস্ততায় ফিরেছে যমুনা নদীতে মাছ শিকারী জেলেরা। জেলার যমুনা নদীর তীরবর্তী এলাকায় বিভিন্ন স্থান ও ঘাটগুলোতে জেলেরা মাছ ধরতে ব্যাপক প্রস্তুতি নিয়ে নদীতে নামে। গেল ২৮ অক্টোবর রাত ১২ টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই কিছু কিছু জেলে নদীতে নৌকা নিয়ে নেমে পড়েছে। আবার কেউ কেউ মাছ ধরার জালগুলো মেরামত করতে ব্যস্ত হয়ে পড়ে। দিনের শেষ ভাগে নৌকা নিয়ে দলে দলে মাছ শিকারে নেমে যায়।

শিকারে গিয়ে তারা সারারাত বাঘাইড় মাছের পেছনে সময় ব্যয় করে ভোরে চলে আসে নদীর কিনারে। তবে খালি হাতে নয়, কম-বেশি বাঘাইড় ও অন্যান্য মাছ শিকার করে ফিরে জেলেরা। নৌকা ভেদে ৩ থেকে ১০ জনে দল বেঁধে নদীতে নামে তারা। জেলেদের জালে ৬ থেকে ২৫ কেজি ওজনের বাঘাইড় বেশি ধরা পড়ে। এ বাঘাইড় স্থানীয় হাট-বাজারে ব্যাপক চাহিদা। ৮’শ থেকে ১২’শ টাকা কেজি ধরে বিক্রি হয়। ক্রেতারা একা কিনতে না পারলেও কয়েকজনে মিলে কিনে তা ভাগ করে নেন।

গত বছরের চেয়ে চলতি মৌসুমে নদীতে বেশি বাঘাইড় ধরা পড়ছে বলে জানিয়েছে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের পাথরঘাট এলাকার জেলে নিজাম উদ্দিন মন্ডল ও আরশেদ আলী। তারা জানান, ‘প্রত্যেক বছরে এ সময়ে যমুনার পানি অনেকখানি কমে আসে। আর যমুনা পাড়ের জেলে সম্প্রদায়ের লোকজন এ সময়ের অপেক্ষার প্রহর গুণতে থাকেন। নদীতে যত পানি কমবে তত বেশি বাঘাইড় ধরা পড়ে জালে। বর্তমানে বাঘাইড় ধরার ভরা মৌসুম। তাই আমরা জেলেরা দিনের শেষবেলা নদীতে নেমে পড়ি।

অপর জেলে রকিবুল খান জানান, শুধু আমরা নই নদীতে পানি কমে আসায় যমুনা চরাঞ্চল বেষ্টিত কালিহাতী, ভূঞাপুর, টাঙ্গাইল সদর, গোপালপুর ও নাগরপুর উপজেলার শতশত জেলে মাছ শিকারে অসংখ্য ছোট-বড় নৌকা নিয়ে নদীতে শিকারে চলে যাই। বাঘাইড় বা অন্যান্য মাছ ধরে কিনারে আসি। সবদিন সবার জালে বাঘাইড় ধরা পড়ে না। ভাগ্যগুণে আবার অনেকের জালে দু’চারটিও ধরা পড়ে। আবার কয়েক দিনেও একটাও মিলে না, শূন্য হাতে বাড়ি ফিরি। 
একই এলাকার জেলে রাশেদুল ইসলাম ও খোরশেদ মন্ডল জানান, নদীতে পানি কমতে শুরু করায় প্রচুর পরিমাণে বাঘাইড় মাছ ধরা পড়ছে। অন্যান্য মাছ ধরা পড়ে, কিন্তু সীমিত। বাঘাইড় মাছ ধরতে কারেন্ট (ফাঁস) জাল ব্যবহার করি। মাছ ধরতে নদীতে কোন ধরণের সমস্যা হয় কি না জানতে চাইলে তারা জানান, ৭-২৮ অক্টোবর পর্যন্ত মাছ ধরা বন্ধ ছিল। তার আগে মাছ শিকারে নেমে ছিলাম। তখন নদীপথে ডাকাতের কবলে পড়ি। তারা ৩৫ কেজি ওজনের ২টি বাঘাইড়সহ আমাদের জাল লুট করে নেয়। এখন নদীতে ডাকাতের আতঙ্ক। 

টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, গত ২৮ অক্টোবর মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা উঠায় জেলেরা ফের কর্মব্যস্ততায় ফিরছে। নদীতে পানি কমতে থাকায় জেলেদের জালে ধরা পড়ছে বাঘাইড়। বর্তমানে বাঘাইড় মাছের ভরা মৌসুম। নদীতে ডাকাত আতঙ্কের বিষয়ে তিনি জানান, জেলার ভূঞাপুরের গোবিন্দাসী ও বঙ্গবন্ধু সেতু পূর্ব নৌ-পুলিশ ফাঁড়ি রয়েছে। এছাড়া সিরাজগঞ্জের চৌহালীর নৌ-পুলিশের সদস্যরা টহল দিচ্ছে। জেলেরা যেন নির্বিঘ্নে মাছ শিকার করতে পারে সে লক্ষ্যে মিটিংয়ে উপস্থাপন করা হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন