ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

সেই ম্যারাডোনাই দেখলেন না মেসির মুখের এই হাসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১২:৩৮

নাইজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির মহামূল্য গোলটার কথা মনে আছে আপনার? এর পরের মুহূর্তটা? যখন ক্যামেরা সরে গিয়েছিল ডিয়েগো ম্যারাডোনার ওপর। হাত বুকের ওপর টেনে, ক্রস করে তার সেই ‘ওয়াকান্দা ফরেভার’ উদযাপনটা? 

প্রত্যেকটা বিশ্বকাপ-কোপা আমেরিকার আগে থাকত তার সরব উপস্থিতি। পত্র পত্রিকা, টিভি চ্যানেলের সাংবাদিকদের ভীড় থাকত তার কাছে। তার কথা এমনই অমূল্য। 

ম্যারাডোনা এককালে বিশ্বকাপ জিতিয়েছেন, আর্জেন্টিনার সর্বশেষটাও। এরপর তিনি আশা দেখাতেন, হতাশা ঝেরে দিতেন, প্রকাশ্য সমালোচনায় শূলে চড়াতেন আর্জেন্টিনার কর্তাব্যক্তিদের, কোচেদের। তবে মনে মনে যে শিরোপার আশাটা থাকতো লুকিয়ে তা হয়তো আর না বলে দিলেও চলে। 

তার অবসরের পর থেকেই আর্জেন্টিনায় চলেছে ‘নতুন ম্যারাডোনার খোঁজ’। ২০০৬ বিশ্বকাপের কথাই ভাবুন, সেবার হুয়ান রোমান রিকেলমে ছিলেন, কার্লোস তেভেজ, হ্যাভিয়ের স্যাভিওলা, পাবলো আইমার, সবার কপালে জুটে গিয়েছিল নতুন ম্যারাডোনার তকমা। 
সর্বশেষ ম্যারাডোনা নিজেই তার উত্তরসূরি বলেছিলেন লিওনেল মেসিকে। মেসি সেই কথার দাম রেখেছেন। অনেক বছর থেকেছেন সাফল্যের চূড়ায়। কিন্তু যে কারণে নতুন ম্যারাডোনার খোঁজ, সেই শিরোপার দেখাই যে পাচ্ছিল না আর্জেন্টিনা। অবশেষে পেলেন মেসি, পেল আর্জেন্টিনা। ঘোচাল দীর্ঘ শিরোপা খরা।

সেই মাহেন্দ্রক্ষণে যদি সেই ম্যারাডোনা থাকতেন, তাহলে কী করতেন তিনি? খেলাটা শেষ হলে জৈব সুরক্ষা বলয়ের নিকুচি করেই হয়তো ছুটে যেতেন মেসিদের কাছে। বাঁধভাঙা উল্লাসে মেতে উঠতেন আর্জেন্টিনা দলের সঙ্গে। জরিমানার মুখে পড়তেন হয়তো, শুনতেন ভর্ৎসনাও; কিন্তু তিনি কি আর সেসবের ধার ধারতেন? ২৮ বছরের খরা কাটানোর দিনে কি আর অতো কিছুর ধার ধারলে হয়?

এই ২৮ বছরে কী কী সব সুযোগ হারিয়েছে আর্জেন্টিনা দেখুন! এই ব্রাজিলের কাছেই তো হেরেছে দুটো ফাইনালে, বিশ্বকাপে মেসির স্বপ্ন ধুয়ে গেছে জার্মান উল্লাসে, এরপর চিলির কাছে আরও দু’বার অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। এমন অপেক্ষার শেষে ম্যারাডোনা রীতিমতো পাগলাটে কিছু করে বসতেন না তা কি সম্ভব ছিল?

আর্জেন্টাইন তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম পাগলাটে এই চরিত্রই কিনা নেই আর্জেন্টিনার এমন উৎসবের দিনে! থাকবেন কী করে, মৃত্যু নামক ধ্রুব, অলঙ্ঘনীয় সত্যের দেয়াল লঙ্ঘে তিনি যে চলে গেছেন ওপারে! তাতে আর্জেন্টাইন উৎসবও কিছুটা রঙ হারিয়েছে বৈকি! 

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন মেসি

এক বিশ্বকাপে দুই ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করা পঞ্চম দল আর্জেন্টিনা

রেফারিকে মেসির কড়া বার্তা, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ

বেলজিয়ামকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’

ফ্রান্সের বিপক্ষে স্পেনকে স্বস্তি দিচ্ছে যে পরিসংখ্যান

দুর্বল রক্ষণভাগ নিয়ে বিব্রত আর্জেন্টিনা

ইংল্যান্ডে কি থামবে হালান্ডদের স্বপ্নযাত্রা

কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনহা’

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি