কমলগঞ্জে গৃহবধূর আত্মহত্যা
কমলগঞ্জে বিষপান করে সালাতুন বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গত রবিবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের ভ্যান চালক কাসেম মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাতুন বেগমের স্বামী কাসেম মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সালাতুন অভিমান করে রাতে সবার অগোচরে বিষপান করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সালাতুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করলে রাতেই পথিমধ্যে তার মৃত্যু ঘটে। কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied