ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষনের শিকার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ৪:৫৪
সদর উপজেলার কেয়ারীগাঁওয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রী (১৫) ধর্ষনের অভিযোগে রঞ্জিত কুমার বর্মন (২৬) কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও থেকে অপহরণ করে দিনাজপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষন করা হয় ওই ছাত্রীকে। পরে দিনাজপুর বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক। গত বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলার বিবরণে জানা যায়, ওই দিন ওই স্কুল ছাত্রী দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। আশপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোজাখুজির পরও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন ওই ছাত্রীর মোবাইল ফোন থেকে তার পিতাকে ফোন করে জানায় যে, তাকে সদর উপজেলার খলিসাকুড়ি গ্রামের নরেন ওরফে মটাইয়ের ছেলে রঞ্জিত কুমার বর্মন অপহরণ করে প্রথমে ঠাকুরগাঁও শহরে নিয়ে আসেন।
 
পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দিনাজপুরে নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে অজ্ঞান অবস্থায় দিনাজপুর বাসষ্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়। আশপাশের মানুষজন তাকে উদ্ধার করে পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে ওই ছাত্রীর কাছে পরিবারের লোকজন জানতে পারেন কিছুদিন থেকে রঞ্জিত কুমার বর্মনের সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পুলিশ এ ঘটনায় কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত