ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার জন্য ২০ মণ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১:১৮

ভারতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে কুইন্স আনারস পাঠিয়েছেন। রোববার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিকআপযোগে ৮০০ কেজি (২০ মণ) আনারস আখাউড়া-আগরতলায় শূন্যরেখায় আসে আনারসের চালান। ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ট্যুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝার হাতে ‍আনারসের চালান তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- আগরতলা ইন্ট্রিগ্রেটেট চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষণ জমাতিয়া, আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দু‍ই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য ৩০০ কেজি হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমএসএম / জামান

ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা

আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা