ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে ভয়াবহ অগ্নীকান্ডে নগদ টাকাসহ ঘরে থাকা সব পুড়ে ছাই


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ৪:৫৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর পূর্ব পাশে দরগারচর গ্রামে সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক মিটার ব্রাস্ট হয়ে নগদ টাকাসহ ঘরে থাকা আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, বৈদ্যুতিক ফ্যান, চাউল, স্বর্ণালংকার, আলমারিসহ ঘরে থাকা সকল কিছু পুড়েএকেবারে ছাই হয়ে গেছে; যার ক্ষতি পরিমাণ ৩ লক্ষাধিক টাকা। আগুনলাগা লাল মিয়ার পরিবারে মহিলা-পুরুষদের আর্ত-চিৎকারে এলাকাবাসী বিহবল হয়ে পড়েছে।
বাড়ির মালিক লাল মিয়া জানান- হঠাৎ করেই বাড়িতে বৈদ্যুতিক মিটার বিকট শব্দ করে ফেটে যায়। আর এতে গোটা ঘরে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এরপর চোখের সামনে নিরুপায় হয়ে দেখলাম ঘরে থাকা চাউল ডাউল স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সব পুরে বস্মীভূত হয়ে গেলো।
খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিস ও সিভিল এন্ড ডিফেন্স স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন।
শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।  শাহজাদপুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার কাঞ্চন কুমার জানান- আগুন লাগার ঘটনাটি আমরা জানার পর সঙ্গে সঙ্গে আমাদের অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে একটি টিম পরিদর্শন করে এবং বেশ পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি।
শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার আকরাম হোসেন জানান-আমরা খবর পেয়ে ওই এলাকায় আপাতত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করি এবং মিটারটি আমরা খুলে নিয়ে আসি। তবে বাগিওয়ালা লাল মিয়া যে দাবি করেছেন, বিদ্যুতের মিটার ব্রাস্ট হয়ে আগুন লেগেছে তা সত্য নয় বরং অন্য কোন উপায়ে ঘরে আগুন লাগতে পারে।
প্রত্যক্ষদর্শী ওই গ্রামের রেজাউল করিম জানান- আমরা রাস্তায় বসে ছিলাম হঠাৎ করেই দেখলাম ওই বাড়িতে আগুন লেগে ধোঁয়াবের হচ্ছে। আমরা গিয়ে দেখি ঘরটিতে আগুন জ্বলছে। তবে এর উৎপত্তি কিভাবে হয়েছে তা সঠিক জানা নেই।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন