ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শ্বাশুড়ীকে হত্যার দায়ে পূত্রবধুর যাবজ্জীবন


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩১-১০-২০২২ বিকাল ৫:৪৭
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বৃদ্ধা শ্বাশুড়ীকে শ্বাসরোধে হত্যার দায়ে পূত্রবধু নজিরন বেগম (৩৯) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
 
সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির আসামীর উপস্থিতিতে এ দন্ডাদেশ দেন।সাজাপ্রাপ্ত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী এবং একই থানার গুদারচর গ্রামের মৃত শেখের প্রামানিকের মেয়ে।
 
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।মামলার বিবরণে জানা যায়, নাইমুড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শাহ আলমের সাথে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ী আমেনা বেগমের সাথে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর সারাদিন বউ-শাশুড়ীর ঝগড়া লেগেই থাকে। ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়ী আমেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানীকালে মোট ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়া বিচারক সোমবার এ রায় ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত

সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের

মান্দায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত

উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন