বাউফলে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
পটুয়াখালীর বাউফলে প্রেম বিচ্ছেদের ঘটনায় অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে মোসা. মীম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছেন। মোমবার (৩১ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। নিহত মীম উপজেলার দাশপাড়া ইউনিয়নের আ. মালেকের মেয়ে। কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী।
নিহত মীমের সহপাঠীরা জানান, এক ছেলের সাথে মিমের প্রেমের সম্পর্ক চলছিল। ছেলে ঢাকাতে পড়াশুনা করে। এর আগেও মিমের একাধিক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পূর্বের সম্পর্কের কথা মিমের এক ঘনিষ্ট বান্ধবী ওই ছেলেকে বলে দেয়। এতে ওই ছেলে ক্ষিপ্ত হয়ে মীমের সাথে সকল সম্পর্ক বন্ধ করে দেয়। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বন্ধ করে রাখে। এতে মীম অস্বাভাবিকভাবে ভেঙে পড়ে। একসাথে তার পরিবার তাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে অভিমান করে রোববার রাতে পোকা মাকড়ের হাত থেকে চাল সংরক্ষনের জন্য ব্যবহৃত
বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই মাদ্রাসা ছাত্রী। সকালে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তবে মিমের পরিবারের সদস্যরা এমন অভিযোগ অস্বীকার করেন। তারা দাবী করেন, সোমবার সকালে মীম হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে।
চিকিৎসক মিরাজুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় মীম। প্রাথমিকভাবে ধারনা করছি বিষক্রিয়ার কারনে তার মৃত্যু ঘটেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, প্রাথমিক ভাবে ডাক্তার বলেছেন, বিষক্রিয়ার কারনে তার মৃত্যু ঘটেছে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied