ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে জাতীয় যুব দিবস পালিত


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ১:৫২
‘প্রশিক্ষিত যুবক উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও যাতায়াত ভাতা প্রদান, প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, বর্ণাঢ্য যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. রশিদ খান (অ. দা.), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান প্রমুখ।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন- মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন, সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার, সাংগঠনিক সম্পাদক অবদুল ওয়াদুদ, সদস্য মো. আবদুর রহিম সজল প্রমুখ। 
 
আলোচনা সভায় উপজেলার যুবসমাজকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। পাশাপাশি বেকার যুবকদের কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। শেষে ২৭ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলার মাঝে ১২ লাখ ৪৫ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী