স্কুল শেষে বাড়ি ফেরা হলো না ফারিয়ার
প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরা হলো না পাঁচবিবি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী ফারিয়া খাতুনের (১০)। কোমমলমতি শিশুটির অকাল মৃত্যুতে এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছাঁয়া নেমে আসে। সহপাঠীর জন্য প্রতিষ্ঠানের মেইন গেটে মারিয়ার ছবিসহ শোক প্রকাশের ব্যানার টাঙিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবির বটতলী (পুলিশ বক্স) এলাকায় পাকা রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারিয়া গুরত্ব আহত হয়। ফায়ার সার্ভিসকর্মীরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে মহীপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করান। পরে জয়পুরহাট সরকারি জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেন পরিবারের লোকেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ নভেম্বর) সে মারা যায়। ফারিয়া উপজেলার পাটাবুকা গ্রামের ফরিদুল ইসলামের একমাত্র সন্তান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied