ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পণ্য মেলার উদ্বোধন
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির ‘পুনাক শিল্প ও পণ্য মেলা-২২’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও রোডের যুব সংসদ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশীসহ অন্য অতিথিরা।
ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে ও রাজশাহী সিল্ক অ্যান্ড বেনারশি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, উদ্বোধক জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এসএমএ মঈন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিসিকের উপ-ব্যবস্থাপক নুরল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনুসর আলী, রোড যুব সংসদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুক্তা সরকার প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ