ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
ঢাকার ধামরাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ইউনুস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় নিহতের স্ত্রীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম ভাবনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের পশ্চিম ভাবনহাটি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। আহত সাফিয়া বেগম নিহত ইউনুস আলী'র স্ত্রী।
অভিযুক্তরা হলো- কুসুম আলী, ইউসুফ, উসমান, আবু বক্কর, লাখি, নয়ন ভানু, লিপি আক্তারসহ অজ্ঞাত আরো ৫-৬ জন।
নিহতের স্বজন সাত্তার বলেন, দীর্ঘদিন ধরে ইউনুসের ভাইয়ের সাথে তার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ আগে ইউনুসের বাক প্রতিবন্ধী ছেলেকে মারধর করে কুসুম আলীর পরিবার। ওই ঘটনা নিয়ে ইউনুস থানায় মামলা করতে চেয়েছিলেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেবেন বলে মামলা করতে না করেন। আজ সন্ধ্যায় বিচার সালিশের মাধ্যমে মারধরের ঘটনা মীমাংসা করার কথা ছিল। কিন্তু আজ সকালেই দুই পরিবারের মধ্যে মারামারির সময় ইউনুস মারা যান। এ সময় গুরুতর আহত হন ইউনুসের স্ত্রী সাফিয়া বেগম। সাফিয়াকে বাঁচাতে গিয়েই তার স্বামী নিহত হন। বাকি আহতরা সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহতের স্ত্রী সাফিয়া বেগম জানান, সকালে দাঁত ব্রাশ করার সময় দেখেন সাফিয়ার রান্না করার লাকড়ি নিয়ে যাচ্ছে কুসুম আলীর পরিবার। পরে লাকড়ি নিতে বাধা দিলে সাফিয়াকে রড ও লাঠি দিয়ে মারধর করতে থাকে। আঘাতের কারণে চিৎকার করলে সাফিয়ার স্বামী ইউনুস আলী স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় ইউনুসকেও বেধড়ক মারধর করে। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান ইউনুস আলী। গুরুতর আহত হন সাফিয়া বেগম।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে জমিসংক্রান্ত একটি ঘটনা নিয়ে ইউনুস আলী নামে একজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied