ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে সাবেক মেয়র মিরুর করোনার সুরক্ষাসামগ্রী বিতরণ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ৩:৫

করোনা মহামারীতে এলাকাবাসীকে সুরক্ষা ও মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার দুইবারের সাবেক মেয়র হালিমুল হক মিরু ৫ শতাধিক মানুষের মাঝে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন।

জানা যায়, রোববার (১১ জুলাই) সকাল ৯টায় পৌর শহরের পাইলট হাই স্কুল মাঠে স্থাপিত সবজি ও কা‍ঁচা বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে পাঁচ শতাধিক ক্রেতা ও বিক্রেতা এবং পার্শ্ববর্তী সড়কে রিকসাচালক ও যাত্রীদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর, অসীম ঠাকুর, বেততৈল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম, শান্ত, লাল্টু, লুৎফল হক সৈকত, হৃদয়, নাঈম, সমুদ্র, অর্ণব প্রম‍ুখ।

এ সময় শাহজাদপুর পৌরসভার দুইবারের সাবেক মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু বলেন, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশেও এর প্রকোপ শুরু হয়েছে। ইতোমধ্যেই শাহজাদপুরে শতাধিক মানুষ এই করোনায় আক্রান্ত হয়েছে। করোনা মহামারী থেকে সবাইকে সুরক্ষা ও সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করাই আমার এই সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্দেশ্য। আমি সবাইকে আহ্বান জানাই প্রত্যেকে যেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার করেন এবং সচেতন থেকে নিজেকে ও পবিবারকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখে।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা