ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যৌতুকের মামলায় আল আমিনের বিষয়ে প্রতিবেদন ১ ডিসেম্বর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১২:৪৯

যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ (২ নভেম্বর) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নতুন এ দিন ধার্য করেন।

গত ১ সেপ্টেম্বর নির্যাতন ও মারধরের অভিযোগ এনে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেন। পরের দিন তদন্ত ও যাচাই-বাছাই শেষে মিরপুর মডেল থানা পুলিশ অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করে।

মামলায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধর করেছেন। এছাড়া বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে স্ত্রীর দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনে ছিলেন পেসার আল-আমিন হোসেন। ৬ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আট সপ্তাহ পরে তাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলেন আদালত।

গতকাল ১ নভেম্বর হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮নং আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে তিনি স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬