বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রযুক্তি খাতে আধুনিক উদ্ভাবন শীর্ষক কর্মশালা
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) “প্রযুক্তি খাতে আধুনিক উদ্ভাবন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ নভেম্বর ২০২২) সকালে বিইউ’র স্থায়ী ক্যাম্পাসে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মেসবাহ কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রিস বারি, সহ-প্রতিষ্ঠাতা এবং সহ-সিইও, ইউএস মার্কেট অ্যাক্সেস সেন্টার ইনকর্পোরেটেড এবং গ্লোবাল অ্যাম্বাসেডর, ইউএস বার্কলে সুতারদজা সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ অ্যান্ড টেকনোলজি।
বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রুবাইয়াত সাইমুম চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক ড. কাজী তাইফ সাদাত এবং সিএসই বিভাগের প্রধান মোঃ সাদিক ইকবাল প্রমুখ।
মূল বক্তব্যে ক্রিস বারি ভবিষ্যৎ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, “কঠোর পরিশ্রম করতে হবে ও সাহসী হতে হবে। তিনি আরও বলেন, প্রযুক্তি নিজ থেকে কোন সমস্যার সমাধান করতে পারে না। প্রযুক্তিকে সমস্যা সমাধানের উপযোগী করে তৈরী করতে হয় এবং সেটাই উদ্যোক্তাদের ইনোভেশন”।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মেসবাহ কামাল শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি আমাদের জীবনকে নতুনভাবে ঢেলে সাজাবে। নতুনভাবে সাজানো এ জীবনের সমস্যা সমাধানের জন্য প্রযুক্তি ব্যবস্থাপক ও উদ্যোক্তাদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। আর এ কারণেই বাংলাদেশ ইউনিভার্সিটি তার শিক্ষা কার্যক্রমের সাথে নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং ব্যবস্থাপনার সমন্বয় সাধনে সর্বদা সচেষ্ট আছে।
দ্বিতীয় অংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আগত অতিথি ছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ছাড়াও শিক্ষক, ছাত্র ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন