কাপাসিয়ায় অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা
গাজীপুরের কাপাসিয়ায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করার দায়ে মাটি ব্যবসায়ীর ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেকু মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ করে জব্দকৃত ভেকু ছাড়িয়ে নেন।
গতকাল বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন উপজেলার সদর ইউনিয়নের ভুবনের চালা এলাকায় অভিযানকালে এই ভেকু জব্দ করেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ভুবনের চালা এলাকা থেকে দীর্ঘদিন ধরে টিলা জমি থেকে লাল মাটি ও কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করে আসছিল কয়েকজন অসাধু মাটি কারবারি। খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাহমুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১লাখ ৫০ হাজার টাকা অর্থ দণ্ড আদায় করা হয়েছে। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied