ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে চোরাই মোটর সাইকেলসহ আটক ১


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ৩:৭
বগুড়ার শেরপুরে চোরাই মোটর সাইকেল রাখার দায়ে শেরপুর থানা পুলিশ একজনকে আটক করেছে। আটককৃত ব্যক্তি মোটরসাইকেল ব্যাবসায়ী। 
 
মঙ্গলবার বিকেলে পৌর শহরের তালতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটর সাইকেল আটক করে জব্দ করা হয়।
 
আটককৃত মোঃ শাহ তুরকান (৩৫) রনবীরবালা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। এই ঘটনায় আটককৃত ১ জনসহ, তালতলা এলাকার মোঃ আবুল কালাম (৫৫) ও আরও অজ্ঞাত ৪ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
জানা যায়, আটককৃত শাহ তুরকান (৩৫) তালতলা এলাকায় শাহ তুরকান এন্টার প্রাইজ নামক পুরাতন মোটর সাইকেল কেনাবেচার শো-রুমের মালিক। তিনি ব্যবসার আড়ালে অবৈধ চোরাই মোটর সাইকেল কেনা বেচা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ মোটর সাইকেলগুলির বৈধ কাগজপত্র দেখতে চান। প্রতিষ্ঠানটির মালিক তা দেখাতে ব্যর্থ হলে মোটর সাইকেল গুলি জব্দ করে তাকে আটক করা হয়। স্বীকরোক্তির ভিত্তিতে তাকেসহ আবুল কালাম (৫৫) ও আরও অজ্ঞাত ৪ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান খোন্দকার বলেন, “এই ঘটনায় মামলা দায়ের করে একজন আসামীকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। জব্দকৃত মোটরসাইকেলগুলি আমাদের হেফাজতে আছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান