ধামরাইয়ে বাস চাপায় দম্পতি নিহত
ঢাকার ধামরাইয়ে দ্রুতগতির বাসের ধাক্কায় পোশাক শ্রমিক দম্পতি নিহত হয়েছে। বুধবার (০২ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল ও তার স্ত্রী স্বপ্না বেগম ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শোলধন এলাকার বাসিন্দা। তাদের একজন গ্রাফিক্স ডিজাইন ও আরেকজন একেএইচ কারখানার শ্রমিক।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে তারা দুজন বাইসাইকেলে গ্রাফিক্স ডিজাইন কারখানায় কাজে যাচ্ছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ