শাহজাদপুরে অর্থ আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন, বুধবার (২ নভেম্বর) সকালে ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ দুর্নীতির মামলায় আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
এর আগে, ইউনিয়ন পরিষদের টাকা তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) সদস্য সালেহা বেগমকে গত ১৭ জানুয়ারি সাময়িক ভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার এর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আদালত সুত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ৩০ লাখ ১৫ হাজার ৮৪৪ টাকা জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সাবেক ইউপি সচিব এস এম জিয়াউল করিম ও ইউপি সদস্য সালেহা বেগমের যৌথ স্বাক্ষরে উত্তোলন করে তা সোনালী ব্যাংক শাহজাদপুর শাখায় সাবেক ইউপি সচিব জিয়াউল করিমের সঞ্চয়ী হিসাবে (নং-৪২১৩৪৩৪১৩৩৯০১) স্থানান্তর করে। এলজিএসপি-৩ এর সিরাজগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর (ডিএফ) মোহাম্মদ আখতারুজ্জামান ঘটনার তদন্ত করে সত্যতা পান। এরপর তিনি বাদী হয়ে জালালপুর ইউপির সাবেক সচিব এস এম জিয়াউল করিম ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় একটি এজাহার দায়ের করেন। তদন্ত কাজ শেষ করে ঘটনার সাথে জড়িত ইউপি সচিব ও অজ্ঞাতদের কাছ থেকে জরুরি ভিত্তিতে তছরুপকৃত সরকারি অর্থ উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এর প্রেক্ষিতে ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ ও ইউপি সদস্য সালেহা বেগমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপনও জারি করেন।
এদিকে এলজিএসপির টাকা আত্মাসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে অভিযোগ প্রমানীত হওয়ায় শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম ও সাবেক সচিব জিয়াউর করিমের বিরুদ্ধে গত ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
এই মামলায় বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন জালালপুর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ। জামিন শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুলতান মাহমুদ এর আগেও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এমএসএম / এমএসএম
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি