ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে পর্দা নামল প্রত্নতত্ত্ব সপ্তাহের


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ১০:৫৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি কর্তৃক নবীন বরণ, প্রবীণ বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পর্দা নেমেছে প্রত্নতত্ত্ব সপ্তাহ-২০২২-এর। 

বুধবার (২ অক্টোবর) সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় ও প্রধান সরকারী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনের  সভাপতিত্বে এবং প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নাইমা নুন ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

এ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপাচার্য ছিলেন অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান , সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী ও ছাত্র উপদেষ্টা ড. মোহাঃ হাবিবুর রহমান, অনুষ্ঠানটির আহ্বায়ক বিভাগটির সহকারী অধ্যাপক মোর্শেদ রায়হান। এছাড়া অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আজকে যারা বিদায় নিয়ে এখান থেকে চলে যাচ্ছে তাদেরকে প্রস্তুত করতে বিগত পাঁচ-ছয় বছরে শ্রম দিয়েছে বিভাগের শিক্ষকরা। আমি আশা করবো তোমরা এই বিভাগ, বিশ্ববিদ্যালয়ের সাথে সামনের দিনেও সম্পর্ক বজায় রাখবে। 

বিভাগের সভাপতি ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, এই প্রোগ্রামটি খুব অল্প সময়ে আপনাদের সামনে আনা হয়েছে। এই অল্প সময়ে এই প্রোগ্রাম আপনাদের সামনে তুলে দেয়ার ক্ষেত্রে বিভাগের শিক্ষার্থীরা যে শ্রম দিয়েছে যা যদি তাদের সামনেই জীবনেও দেয় তাহলে তাদের কেউ আটকে রাখতে পারবে না। যে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হওয়ার আগে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদেরকেও ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদেরকে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী