গরু চুরি মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে ছাত্রলীগ নেত্রীকে আদালতে প্রেরণ
ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ পাঁচ চোরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনায় মামলা হয়েছে।গরু চুরি মামলায় এর আগে আমরা ২ জনকে গ্রেফতার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সংশ্লিষ্টতা বিষয়ে জানা যায়। এসব মামলা তদন্ত করতে গিয়ে আরো জানা যায়,বাবলী আক্তার চুরি যাওয়া গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় আজ তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।সেই সাথে পাঁচ চোর কে ৫দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার ভোররাতে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে বাবলী আক্তারকে গ্রেফতার করা হয়। বাবলী নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জামান / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ