কমলগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাই ও ভাতিজার হাতে আশীস সিংহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নিহতের স্ত্রী লক্ষ্মী রানী সিনহা গুরুতর আহত হন। আহত লক্ষ্মী রানীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের মণিপুরী পল্লীর উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উত্তর মাঝেরগাঁও গ্রামের খমতল সিংহের ছেলে নিহত আশীস সিংহের সাথে তার বড় ভাই বিপিন সিংহ ও ভাতিজা নিশিকান্ত সিংহের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিবারের সদস্যরা সনাতন ধর্মাবলম্বী হলেও ভাতিজা নিশিকান্ত সিংহ ছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী। উভয়ের সম্মতিতে বাড়িতে নতুন ঘর নির্মাণের কাজ করছিলেন আশীস। বুধবার দিনেও চলে নির্মাণকাজ। রাতে হঠাৎ করে জমি সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা নিশিকান্ত সিংহ ও ভাই বিপিন সিংহ উত্তেজিত হয়ে দা ও বল্লম নিয়ে আশীসের বসতঘরে হামলা করেন।
এ সময় আশীস সিংহ ও তার স্ত্রী আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রেফার করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আশীস সিংহকে মৃত ঘোষণা করেন এবং আহত লক্ষ্মী রানী সিনহাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে ঘাতক পিতা-পুত্র পলাতক রয়েছেন।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। খুনিদের আটকে পুলিশি তৎপরতা চলছে।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied