ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে ফেয়ারপ্রাইজের কর্মসূচির বঞ্চিত সুবিধাভোগীদের বিক্ষোভ সমাবেশ


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ১:৫৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে সরকারের হতদরিদ্র মানুষের জন্য ফেয়ারপ্রাইজ কর্মসূচির কার্ডধারীদের হয়রানি বন্ধসহ অবিলম্বে চাল দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২ নভেম্বর) শালমারা রেলস্টেশনে বিকেল ৪টার দিকে শালমারা ইউনিয়নের ফেয়ারপ্রাইজের বঞ্চিত সুবিধাভোগীদের আয়োজনে ও সুবিধাবঞ্চিত কার্ডধারী আব্দুস সালামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লা।

সাংবাদিক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেএসডি, উপজেলা শাখার সভাপতি  আইয়ুব হোসেন সরকার, বাসদ, উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, জাসদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, কমিউনিষ্ট পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মোবারক মামুন, ফেয়ারপ্রাইজের সুবিধাবঞ্চিত ভুক্তভোগিদের মধ্যে বক্তব্য রাখেন, খলিলুর রহমান, গোলাম হোসেন, বুলবুলি, রোকেয়া বেগম ও বুলি বেগম প্রমূখ। 

এতে উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক লূৎফর রহমান, বাসদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক কালা মানিক দেব।

বক্তব্যে ভক্তুভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ফেয়ারপ্রাইজের চাল পাইলেও বর্তমান চেয়ারম্যান, মেম্বরগন অনলাইন করার নামে কার্ড জমা সহ তাদের স্বাক্ষর ও টাকা ছাড়া অনলাইন হবে না বলে তাদের জানান। ফলে তারা অনলাইন করতে না পেরে ২ কোটা চাল থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কার্ডধারীদের হয়রানি বন্ধ করে অবিলম্বে অনলাইন সহ চাল দেওয়ার আহবান জানান। সেই সাথে এ ঘটনা নিয়ে বঞ্চিত কার্ডধারী আব্দুস সালাম ও তার পরিবারের সদস্যদের মারধর করা ইউ'পি সদস্য দুদু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত