ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জেলহত্যা দিবসে ভূঞাপুর উপজেলা আ’লীগ সভাপতি-সম্পাদককে বহিষ্কার দাবি


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ২:১১

জাতীয় চার নেতার স্মরণে ৩ নভেম্বর জেলহত্যা দিবসে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দলীয় কোনো কর্মসূচি পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিয়মকালে এ দাবি জানানো হয়।

মতবিনিয়মকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ বলেন, জেলহত্যা দিবসে সকালে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যাই। সেখানে গিয়ে দেখি দলীয় কোনো কর্মসূচি গ্রহণ করেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক। পরে ক্ষোভে আমারা কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। এরপর ভূঞাপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করি।

তারা আরো বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সালাম পিন্টুর ভাই কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সাথে আঁতাত করে দল থেকে বহিষ্কৃত ব্যক্তিদের নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা। তাই অবিলম্বে তাদের বহিষ্কারসহ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে নতুন কমিটি দেয়ার জন্য জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, খন্দকার জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম আজাহার, সাবেক যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

মতবিনিয়মকালে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আক্তারুজ্জামান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান টিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন