ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কাপাসিয়ায় জেলহত্যা দিবস পালিত


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৩-১১-২০২২ দুপুর ৩:১৬
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জেলহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল- শোক শোভাযাত্রা, আলোচন সভা, মিলাদ ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু করা হয়।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ চত্বরে তাজউদ্দীন আহমেদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোরশেদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন। উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, অধ্যাপক আইন উদ্দিন আহম্মদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে দিনটি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এছাড়াও সকালে মুক্তিযোদ্ধা চত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসাইন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ প্রমুখ।
 
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কাপাসিয়া ধান বাজারে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ। সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান