মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুস্তাফিজ জয়ী
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাদাৎ হোসেন।
১১টি ভোটকেন্দ্রের ৬৩টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। সকাল থেকেই রোদের তাপ উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই প্রথম মির্জাগঞ্জে ইউপি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররাও সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক মাঠে ছিলেন। এছাড়াও সহিংসতা রোধে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম সোহেল আহমেদ (নৌকা), উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল), সেলিনা রশিদ শিরিন ( চশমা), উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মিজানুর রহমান মিন্টু (ঘোড়া), ওই ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ (আনারস), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মো.মিজানুর রহমান (হাতপাখা)।
নির্বাচনে ভোট গণনা শেষে রাতে ভোটের ফলাফল প্রকাশ করা হয়। এতে এটিএম মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল প্রতীকে ২৯২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সেলিনা রশিদ শিরিন চশমা প্রতীকে ২৭৩৬ ভোট পেয়েছেন।
এছাড়া আওয়ামী লীগের দলীয় প্রার্থী সাহিদুল ইসলাম সোহেল নৌকা মার্কায় ১৮৬৪ ভোট, মিজানুর রহমান হাত পাখা মার্কায় ২২৬০, গাজী মিজানুর রহমান মিন্টু ঘোড়া মার্কায় ৪৪৩, আমিনুল ইসলাম সোহাগ সরদার আনারস মার্কায় ১৭৯ ভোট পেয়েছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন জানান, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমড়াগাছিয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯৯৭৩ জন। এরমধ্যে ভোট কাস্ট হয়েছে ১০ হাজার ৪০৪। স্বতন্ত্র প্রার্থী এটিএম মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied