ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে পাখি শিকারের অপরাধে অর্থদণ্ড


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ৩-১১-২০২২ বিকাল ৫:৪৬
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের হাইল হাওর সংলগ্ন পশ্চিম ভাড়াউড়া এলাকায় বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।
 
উক্ত স্থানে ৫টি বিভিন্ন জাতের পরিযায়ী পাখি শিকারের অপরাধে খাজা মিয়া নামে এক ব্যাক্তিকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)  আইন, ২০১২ মোতাবেক ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় পাখি ও পাখি শিকারে ব্যবহৃত জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ৫টি পাখির মধ্যে জীবিত ৪টিকে সকলের সম্মুখে অবমুক্ত করা হয় এবং পাখি শিকারে ব্যবহৃত জাল ঘটনাস্থলে বিনষ্ট করা হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনাকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, র‍্যাব ৯ ও সাংবাদিকরা সার্বিক সহযোগিতায় করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দীপ তালুকদার।

এমএসএম / জামান

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী