কক্সবাজার সরকারী কলেজের ২ হাজার শিক্ষার্থীর দূর্ভোগ কমাতে বাস সার্ভিস
অবশেষে জেলা শহরের বাইরে থেকে আসা কক্সবাজার সরকারি কলেজ প্রায় দুই হাজার শিক্ষার্থীদের দূর্ভোগ লাঘব করতে উখিয়া এবং ঈদগাঁও থেকে বাস সার্ভিস চালু করেছেন কলেজ প্রশাসন। কলেজ ছাত্রলীগের দাবির পরিপ্রেক্ষিতে এ বাস সার্ভিস চালু করা হয় বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। দীর্ঘদিনের দূর্ভোগ লাঘব হতে যাওয়ায় খুশি সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার ঈদগাঁও উপজেলা থেকে উদ্বোধনের পর বৃহস্পতিবার (৩ নভেম্বর) উখিয়া সদর স্টেশন থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন।কলেজ শিক্ষার্থী শাকিলা ইয়াছমিন ও মিজানুর রহমান আরিয়ান বলেন, উখিয়া থেকে প্রায় ২৫ কিলোমিটার দুরত্বে কলেজে যেতে গণপরিবহনের উপর নির্ভর থাকতে হতো। অনেক সময় গাড়ির অভাবে পাবলিক পরিক্ষা কিংবা মূল্যবান ক্লাসে উপস্থিত কঠিন হয়ে পড়ে। আজকে বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে এ সমস্যার সমাধান হবে।
ঈদগাঁও থেকে আসা শিক্ষার্থী আব্দুল্লাহ ও রফিক বলেন, বাস সার্ভিসের দাবি ছিল দীর্ঘদিনের। আমাদের দাবির সাথে এক হয়ে কথা বলেছেন ছাত্রলীগ। যাতায়তের এ সমস্যা সমাধানে ভূমিকা রাখায় ছাত্রলীগের কাছে আমরা কৃতজ্ঞ। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, প্রতিষ্টার পর থেকে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট ছিল। এটিই তারই ধারাবাহিকতা।
তিনি বলেন, শুধু বাস সার্ভিস নয়, কলেজ শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধানে পাশে থাকবে ছাত্রলীগ।কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজে প্রত্যান্ত অঞ্চল থেকে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী অধ্যয়ন করে। অধ্যয়নরত অনেক শিক্ষার্থীই অস্বচ্ছল। ফলে শহরে মেস বা হোস্টেলে থেকে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়না। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের পক্ষ হয়ে বাস সার্ভিস চালুর দাবি তুলে ছাত্রলীগ।
কলেজ প্রশাসন যৌক্তিক দাবির প্রতি এক হয়ে পৃথক স্থান থেকে বাস সার্ভিস চালু করা হয়। এ সার্ভিসের মাধ্যমে প্রায় দুই হাজার শিক্ষার্থীর দূূর্ভোগ লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক আবুল কাশেম, পরিবহন কমিটির আহবায়ক মাহমুদুল্লাহ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক, কক্সবাজার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নুরুল আবরার সাকিব, শাহেদুর রহমান, আবুল মনসুর।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied