ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সোসিয়েদাদকে হারিয়েও ম্যানইউর হতাশা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১১:৪৬

ইউরোপা লিগে প্রথম ম্যাচের সবগুলো জেতা রিয়াল সোসিয়েদাদ হেরে গেলো ঘরের মাঠে। ১-০ গোলের জয় নিয়ে ঘরে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশদের হারালেও হতাশ তারা, কারণ জিতলেও গ্রুপের খেলা শেষ করেছে তারা দ্বিতীয় স্থানে থেকে।

‘ই’ গ্রুপে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ২০ বছরে প্রথমবার এই প্রতিযোগিতার শেষ ষোলোতে খেলতে যাচ্ছে সোসিয়েদাদ। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ ম্যানইউ। তাই শেষ ষোলোতে উঠতে তাদের প্লে অফ খেলতে হবে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়া আট দলের যে কোনও একটির সঙ্গে।

শীর্ষে থাকতে হলে ইউনাইটেডকে জিততে হতো ২ গোলের ব্যবধানে। তাহলেই সরাসরি শেষ ষোলোতে খেলতে পারতো তারা। কিন্তু দুই নম্বরে থাকায় নকআউট ম্যাচ খেলতে হবে। আয়াক্স, বার্সেলোনা, জুভেন্টাস, বায়ার লেভারকুসেন, এফসি সলজবুর্গ, সেভিয়া, শাখতার দোনেৎস্ক ও স্পোর্তিং সিপির মধ্যে কোনও এক দল হবে তাদের প্রতিপক্ষ।

প্রত্যাশিত ফল এরিক টেন হ্যাগের দল না পেলেও তাদের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড আলেজান্দ্রো গারনাচো উল্লাস করছেন। ক্লাবের জার্সিতে প্রথম গোল পেয়েছেন তিনি, তাও আবার ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে।

গত সপ্তাহে এফসি শেরিফের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেছিলেন গারনাচো। রিয়ালা স্টেডিয়ামে বৃহস্পতিবার ১৭তম মিনিটে নিজের প্রতিভা দেখান। বাঁ দিক থেকে উঠে রোনালদোর পাস ধরে কাছের পোস্ট দিয়ে উঁচু শটে জাল কাঁপান তিনি।

আর্জেন্টাইন এই তরুণ দ্বিতীয় গোলের দেখা পেতেন। কিন্তু ডান পা দিয়ে শট নিতে পারেননি সময়মতো, বল চলে যায় গোলবারের উপর দিয়ে।

গারনাচোর দারুণ পারফরম্যান্সের সঙ্গে ডেভিড ডি গিয়া গোলপোস্ট অক্ষত রাখায় ম্যানইউর রক্ষা হয়েছে। স্প্যানিশ গোলকিপার বিরতির আগে এক হাত দিয়ে আনদোনি গোরোসাবেলকে রুখে দেন, তারপর পাবলো মারিনের শট ক্রসবারের উপর দিয়ে পাঠান।

দ্বিতীয়ার্ধে নিষ্ক্রিয় ছিল ম্যানইউ। লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। তাই গোল পার্থক্যে গ্রুপে পিছিয়ে থাকতে হয়েছে তাদের।

এদিকে আর্সেনাল এফসি জুরিখকে ১-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তারা সরাসরি শেষ ষোলোতে। 

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬